জমি বিবাদকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংর্ঘষ। তৃণমূল কর্মীকে ইঁট দিয়ে থেঁতলে খুন। মালদার মোথাবাড়ি এলাকার ঘটনা। এলাকায় উত্তেজনা। মৃত ওই তৃণমূল কর্মীর নাম হেনসার আলি(৪০)। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, এলাকার কংগ্রেস নেতা সিরাজ শেখের কাছে দেড় বিঘা জমি বিক্রি করে তৃণমূল কর্মী হেনসার আলি। সেই জমি বিক্রির দেড় লক্ষ টাকা পেত হেনসার। এই টাকা নিয়ে আজ দুপুরে বচসা শুরু হয়। এরপর একে অপরকে লক্ষ করে শুরু হয় ইঁট বৃষ্টি। এরপরেই স্থানীয় কংগ্রেস কর্মী সিরাজ শেখ ও তার দলবল হেনসারের ওপর চরাও হয়ে মারধর শুরু করে। সেই সময় তাকে মাটিতে ফেলে ইঁট দিয়ে মাথা থেঁতলাতে শুরু করে সিরাজ বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাত্ব হেনসারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। তার মাথার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকরা কলকাতা রেফার করে। কলকাতা নিয়ে যাবার আগেই হাসপাতালে মৃত্যু হয় তার।
এই ঘটনায় মৃতর পরিবারের অভিযোগ কংগ্রেস আশ্রিত জমি মায়িরা এই ঘটনার সঙ্গে জরিত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।